চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তারেক রহমান বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা গভীরভাবে শোকাহত।”

তিনি আরও বলেন, “আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য আন্তরিক প্রার্থনা রইল। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং চিকিৎসাসংশ্লিষ্ট পেশাজীবীদের আহ্বান জানাচ্ছি—তারা যেন দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে সহায়তায় এগিয়ে আসেন।”

তারেক রহমান এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা একত্রে এই জাতির অংশ—মানবিকতা ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি দেশ।”

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫

featured Image

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তারেক রহমান বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা গভীরভাবে শোকাহত।”

তিনি আরও বলেন, “আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য আন্তরিক প্রার্থনা রইল। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং চিকিৎসাসংশ্লিষ্ট পেশাজীবীদের আহ্বান জানাচ্ছি—তারা যেন দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে সহায়তায় এগিয়ে আসেন।”

তারেক রহমান এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা একত্রে এই জাতির অংশ—মানবিকতা ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি দেশ।”

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত