চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

বাতিল হলো বিচার বিভাগ সংক্রান্ত তিন অধ্যাদেশই

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাতিল হলো বিচার বিভাগ সংক্রান্ত তিন অধ্যাদেশই
সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল হয়েছে সংসদে। আলাদা দুইটি বিল ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’ পাসের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ বাতিল করা হয়েছে। ফলে আপাতত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন থাকছে না। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আইনগত ভিত্তিও থাকছে না। আর বিচারক নিয়োগ ও বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আগের কাঠামোয় ফিরে যাচ্ছে। যদিও বিচার বিভাগের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলে অধ্যাদেশ তিনটি বাতিলের বিরোধিতা করে সংসদের বিরোধী দল। অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। অধিকতর যাচাই–বাছাই করে পরবর্তীতে এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাতিল হলো বিচার বিভাগ সংক্রান্ত তিন অধ্যাদেশই

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল হয়েছে সংসদে। আলাদা দুইটি বিল ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’ পাসের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ বাতিল করা হয়েছে। ফলে আপাতত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন থাকছে না। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আইনগত ভিত্তিও থাকছে না। আর বিচারক নিয়োগ ও বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আগের কাঠামোয় ফিরে যাচ্ছে। যদিও বিচার বিভাগের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলে অধ্যাদেশ তিনটি বাতিলের বিরোধিতা করে সংসদের বিরোধী দল। অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। অধিকতর যাচাই–বাছাই করে পরবর্তীতে এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত