চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের রামপালে বেশি দামে গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ী কে জরিমানা

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের রামপালে বেশি দামে গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ী কে জরিমানা
বাগেরহাটের রামপালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় রামপাল উপজেলার ভাগা বাজার ও ফয়লাবাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পবিত্র রমজান মাসে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় তিন ব্যবসায়ীকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় তিনি বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রামপাল উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের রামপালে বেশি দামে গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ী কে জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image
বাগেরহাটের রামপালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় রামপাল উপজেলার ভাগা বাজার ও ফয়লাবাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পবিত্র রমজান মাসে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় তিন ব্যবসায়ীকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় তিনি বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রামপাল উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত