চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির লিখেছেন, “শুভ নববর্ষ ১৪৩২! দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। এই নতুন বছরে মহান রবের কাছে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।”

তিনি আরও লেখেন, “দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই এখন স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারছে—এটি নিঃসন্দেহে মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। এ জন্য আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।”

ডা. শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন বছরে একটি নতুন বাংলাদেশ গড়তে আমাদের তরুণ প্রজন্ম দায়িত্ববোধ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে—এটাই আমার দৃঢ় বিশ্বাস।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৫

featured Image

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির লিখেছেন, “শুভ নববর্ষ ১৪৩২! দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। এই নতুন বছরে মহান রবের কাছে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।”

তিনি আরও লেখেন, “দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই এখন স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারছে—এটি নিঃসন্দেহে মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। এ জন্য আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।”

ডা. শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন বছরে একটি নতুন বাংলাদেশ গড়তে আমাদের তরুণ প্রজন্ম দায়িত্ববোধ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে—এটাই আমার দৃঢ় বিশ্বাস।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত