মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

পিএসএলে বল টেম্পারিং করে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পিএসএলে বল টেম্পারিং করে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর
পাকিস্তান সুপার লিগে (পিসিএল) লাহোর কালান্দার্সের অভিজ্ঞ ওপেনার ফখর জামান বড় শাস্তির মুখে পড়েছেন। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বলের স্বাভাবিক অবস্থা পরিবর্তনের অভিযোগে (বল টেম্পারিং) তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘটনাটি ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ম্যাচে ঘটে। করাচি কিংসের ইনিংসের শেষ ওভারের আগে আম্পায়াররা লক্ষ্য করেন যে ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ বলটি নাড়াচাড়া করছেন। পরে পরীক্ষা করে দেখা যায় বলের কন্ডিশনে অনিয়ম আছে। পিসিবির আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী (লেভেল-৩ অপরাধ) ফখর জামানকে দোষী ঘোষণা করা হয়। ঘটনার কারণে লাহোর কালান্দার্সকে ৫ রান জরিমানা করা হয় এবং বল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। ম্যাচ রেফারি রোশন মহানামা পরিচালিত শুনানির পর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফখর অভিযোগ অস্বীকার করলেও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাহোর কালান্দার্সের পরবর্তী দুটি ম্যাচে, অর্থাৎ মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফখর জামান খেলতে পারবেন না।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পিএসএলে বল টেম্পারিং করে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
পাকিস্তান সুপার লিগে (পিসিএল) লাহোর কালান্দার্সের অভিজ্ঞ ওপেনার ফখর জামান বড় শাস্তির মুখে পড়েছেন। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বলের স্বাভাবিক অবস্থা পরিবর্তনের অভিযোগে (বল টেম্পারিং) তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘটনাটি ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ম্যাচে ঘটে। করাচি কিংসের ইনিংসের শেষ ওভারের আগে আম্পায়াররা লক্ষ্য করেন যে ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ বলটি নাড়াচাড়া করছেন। পরে পরীক্ষা করে দেখা যায় বলের কন্ডিশনে অনিয়ম আছে। পিসিবির আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী (লেভেল-৩ অপরাধ) ফখর জামানকে দোষী ঘোষণা করা হয়। ঘটনার কারণে লাহোর কালান্দার্সকে ৫ রান জরিমানা করা হয় এবং বল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। ম্যাচ রেফারি রোশন মহানামা পরিচালিত শুনানির পর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফখর অভিযোগ অস্বীকার করলেও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাহোর কালান্দার্সের পরবর্তী দুটি ম্যাচে, অর্থাৎ মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফখর জামান খেলতে পারবেন না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত