চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

পাবনায় রমজান ঘিরে মুরগির বাজারে অস্থিরতা; প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাবনায় রমজান ঘিরে মুরগির বাজারে অস্থিরতা; প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের
  পবিত্র রমজান মাসকে সামনে রেখে পাবনার বিভিন্ন হাটবাজারে দফায় দফায় বাড়ছে মুরগির দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে শুরু করে ১১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রমজানের মধ্যে হঠাৎ এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বেড়া পৌরবাজার, সি এন্ড বি বাজার, কাশিনাথপুর বাজার, সাঁথিয়া বোয়ালমারী বাজার, ফরিদপুর বাজারসহ, নাকালিয়া বাজার সহ বিভিন্ন উপজেলার হাটবাজার ঘুরে দেখা গেছে, মুরগির বাজারের চরম অস্থিরতা। এক সাপ্তাহ আগেও যে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হয়েছে ১৬০ টাকায়, বর্তমানে কেজিতে ৪০ টাকা বৃদ্ধি পেয়ে ২০০ টাকা হয়েছে। সবচেয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে প্যারেল মুরগির ক্ষেত্রে। আগে যেখানে প্রতি কেজি ২৯০ টাকায় পাওয়া গেলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়া লেয়ার মুরগি ২৭০ টাকা থেকে বেড়ে ২৮০ টাকা এবং সোনালী মুরগি ২৬০ টাকা থেকে বেড়ে ২৭০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে আসা সাধারণ ক্রেতারা এই দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, রোজাকে কেন্দ্র করে অসৎ উপায়ে মুনাফা অর্জনের জন্য সিন্ডিকেট করে কৃত্রিম এই সংকট তৈরি করা হয়েছে। এক ক্রেতা বলেন, "গরুর মাংসের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে হওয়ায় ব্রয়লার মুরগি ছিল সাধারণ মানুষের আমিষের শেষ ভরসা, এখন সেটাও নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় বলে তাদের দাবি।" খুচরা বিক্রেতারা বলছেন, খামার পর্যায়ে দাম বাড়ায় এবং পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়াকেও তারা দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন। তবে সাধারণ মানুষ সংকটকে ব্যবসায়ীদের অসৎ কারসাজি হিসেবেই দেখছেন। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে পাবনা জেলার বিভিন্ন উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পাবনায় রমজান ঘিরে মুরগির বাজারে অস্থিরতা; প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত