মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, মরিচ্যায় সিএনজি চালক গ্রেপ্তার

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, মরিচ্যায় সিএনজি চালক গ্রেপ্তার
কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে রামু ব্যাটালিয়নের অভিযানে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক মো. আজিজুজ্জামান (৩৪)। তিনি টেকনাফ উপজেলার রঙ্গিখালী গ্রামের বাসিন্দা এবং মো. নজির আহমদের পুত্র। অভিযানকালে মাদক পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, মরিচ্যায় সিএনজি চালক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে রামু ব্যাটালিয়নের অভিযানে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক মো. আজিজুজ্জামান (৩৪)। তিনি টেকনাফ উপজেলার রঙ্গিখালী গ্রামের বাসিন্দা এবং মো. নজির আহমদের পুত্র। অভিযানকালে মাদক পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত