চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব: নাহিদ ইসলাম

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব: নাহিদ ইসলাম

বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে ‘মুজিববাদ’ বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে” আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এটি ছিল এনসিপির ঘোষিত “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ঘোষণা করেছি—বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব। মুজিববাদীদের বিচারের আওতায় আনব।”

তিনি আরও বলেন, “আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। নতুন বাংলাদেশ গড়ার লড়াই চলছে। গাজীপুরে সন্ত্রাসীরা মহড়া দিয়ে, টহল দিয়ে আমাদের গণঅভ্যুত্থানের শক্তিকে দমন করতে চেয়েছে। কিন্তু ব্যর্থ হয়েছে। যেমন গোপালগঞ্জেও আমাদের আটকানো যায়নি।”

গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ। এসময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-সহ স্থানীয় এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর নাহিদ ইসলাম ও নেতৃবৃন্দ রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রওনা হন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৫

featured Image

বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে ‘মুজিববাদ’ বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে” আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এটি ছিল এনসিপির ঘোষিত “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ঘোষণা করেছি—বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব। মুজিববাদীদের বিচারের আওতায় আনব।”

তিনি আরও বলেন, “আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। নতুন বাংলাদেশ গড়ার লড়াই চলছে। গাজীপুরে সন্ত্রাসীরা মহড়া দিয়ে, টহল দিয়ে আমাদের গণঅভ্যুত্থানের শক্তিকে দমন করতে চেয়েছে। কিন্তু ব্যর্থ হয়েছে। যেমন গোপালগঞ্জেও আমাদের আটকানো যায়নি।”

গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ। এসময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-সহ স্থানীয় এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর নাহিদ ইসলাম ও নেতৃবৃন্দ রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রওনা হন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত