চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

“দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না” -মোমিন মেহেদী

প্রকাশ : ০৫ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
“দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না” -মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না। তারা রাজনীতিকে কলুষিত করে, চাঁদাবাজি, দখলবাজি, অর্থপাচার ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করলেও একসময় পালাতে বাধ্য হয়।”

রোববার (৫ মে) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে নতুনধারার রাজনীতি’ শীর্ষক জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোমিন মেহেদী আরও বলেন, “নির্লজ্জের মতো সারাদেশে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিয়ে আবারও দুর্নীতি ও দখলবাজি শুরু করেছে পুরোনো ও নতুন অনেক রাজনৈতিক দল। ক্ষমতার অপব্যবহারে সচিবালয় থেকে শুরু করে পাড়ার দোকান পর্যন্ত ভয়ভীতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে তারা।”

তিনি বলেন, “দেশের মানুষ সততা ও আদর্শভিত্তিক রাজনীতি চায়। নতুনধারা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য আফতাব মন্ডল, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা ও হরিদাস সরকার প্রমুখ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

“দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না” -মোমিন মেহেদী

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৫

featured Image

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “দুর্নীতিবাজরা রাজনীতিতে সফল হয় না। তারা রাজনীতিকে কলুষিত করে, চাঁদাবাজি, দখলবাজি, অর্থপাচার ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করলেও একসময় পালাতে বাধ্য হয়।”

রোববার (৫ মে) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে নতুনধারার রাজনীতি’ শীর্ষক জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোমিন মেহেদী আরও বলেন, “নির্লজ্জের মতো সারাদেশে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিয়ে আবারও দুর্নীতি ও দখলবাজি শুরু করেছে পুরোনো ও নতুন অনেক রাজনৈতিক দল। ক্ষমতার অপব্যবহারে সচিবালয় থেকে শুরু করে পাড়ার দোকান পর্যন্ত ভয়ভীতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে তারা।”

তিনি বলেন, “দেশের মানুষ সততা ও আদর্শভিত্তিক রাজনীতি চায়। নতুনধারা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য আফতাব মন্ডল, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা ও হরিদাস সরকার প্রমুখ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত