চেক পোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

ডিএনসিসি হাসপাতালে ফ্রিজার ভ্যান দিলো উত্তর সিটি করপোরেশন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ডিএনসিসি হাসপাতালে ফ্রিজার ভ্যান দিলো উত্তর সিটি করপোরেশন

মৃত শিশুকে কোলে নিয়ে গাড়ির অপেক্ষায় থাকা এক আত্মীয়ের অসহায়ত্বের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজধানীর মহাখালী-এর ডিএনসিসি হাসপাতাল-এ মরদেহ পরিবহনের জন্য একটি ফ্রিজার ভ্যান সংযুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন

বুধবার (২১ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইরাল হওয়া ছবিটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান-এর নজরে আসার পর তিনি মানবিক বিবেচনায় হাসপাতালে একটি ফ্রিজার ভ্যান সংযুক্ত করার নির্দেশ দেন।

নাগরিকদের জরুরি মানবিক সেবা নিশ্চিত করতে চালকসহ একটি ফ্রিজার ভ্যান ইতোমধ্যে হাসপাতালের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে মরদেহ দ্রুত পরিবহন করা যায়।

এছাড়া প্রয়োজন হলে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানও হাসপাতালের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি সিটি করপোরেশনের স্থাপনায় অবস্থিত হলেও এর কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তর ও সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। সিটি করপোরেশনের সরাসরি প্রশাসনিক দায়িত্ব এতে নেই।

ডিএনসিসি জানিয়েছে, নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ডিএনসিসি হাসপাতালে ফ্রিজার ভ্যান দিলো উত্তর সিটি করপোরেশন

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

মৃত শিশুকে কোলে নিয়ে গাড়ির অপেক্ষায় থাকা এক আত্মীয়ের অসহায়ত্বের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজধানীর মহাখালী-এর ডিএনসিসি হাসপাতাল-এ মরদেহ পরিবহনের জন্য একটি ফ্রিজার ভ্যান সংযুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন

বুধবার (২১ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইরাল হওয়া ছবিটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান-এর নজরে আসার পর তিনি মানবিক বিবেচনায় হাসপাতালে একটি ফ্রিজার ভ্যান সংযুক্ত করার নির্দেশ দেন।

নাগরিকদের জরুরি মানবিক সেবা নিশ্চিত করতে চালকসহ একটি ফ্রিজার ভ্যান ইতোমধ্যে হাসপাতালের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে মরদেহ দ্রুত পরিবহন করা যায়।

এছাড়া প্রয়োজন হলে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানও হাসপাতালের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি সিটি করপোরেশনের স্থাপনায় অবস্থিত হলেও এর কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তর ও সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। সিটি করপোরেশনের সরাসরি প্রশাসনিক দায়িত্ব এতে নেই।

ডিএনসিসি জানিয়েছে, নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত