বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামী শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আগামী ২ আগস্ট, শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও লেখেন, “প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় দেশ-বিদেশের সুধীজন, শুভাকাঙ্ক্ষী, দ্বীনদার ভাই-বোনদের প্রতি আহ্বান-আসুন, আমরা মহান আল্লাহর দরবারে নফল সালাত, নফল রোজা ও সাদাকাহর মাধ্যমে তার সুস্থতার জন্য দোয়া করি।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “আল্লাহ তা’য়ালা যেন আমাদের প্রিয় রাহবারকে পূর্ণ সুস্থতা ও সক্ষমতা দিয়ে দ্বীনের ময়দানে ফিরিয়ে আনার তাওফিক দান করেন-এই দোয়াই করছি। আমিন।”
তিনি জানান, শুক্রবার (১ আগস্ট) জুমার দিন মসজিদে-মসজিদে জামায়াতের কর্মী ও সাথীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
এর আগে, গত ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রামে তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫