চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন ড. ইউনূস

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করেন। ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানায়, টোকিওতে ২৪ থেকে ২৫ মার্চ অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এ সম্মেলন এশিয়ায় শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সূত্র আরও জানায়, আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এস কিউ-৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তার যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং প্রটোকল অনুসরণ করা হয়েছে। ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করার পর ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ড. ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইতালি, জাপানসহ বেশ কয়েকটি দেশ সফর করেছিলেন। তবে এতে দ্বিপক্ষীয় সম্পর্কের তেমন উন্নয়ন হয়নি। এ নিয়ে নানা বিতর্কও ছিল। এর আগে ২৫ সালের মে মাসে তিনি জাপান সফর করেছিলেন, যেখানে নিক্কেই ফোরামে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন ড. ইউনূস

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত