চেক পোস্ট

মূল পাতা

বিনোদন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, লন্ডনে চলছে চিকিৎসা

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, লন্ডনে চলছে চিকিৎসা

খ্যাতিমান চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

মিরাজুল মইন জয় জানান, এ বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের কথা আটকে যাওয়া ও স্মৃতিভ্রংশের মতো সমস্যা দেখা দেয়। পরবর্তীতে ৯ এপ্রিল ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তার মস্তিষ্কে টিউমার হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সের চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হবে।

পারিবারিক সিদ্ধান্তে ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানকার হারলি স্ট্রিট ক্লিনিক ও পরে উইলিংটন হাসপাতালে তিন মাসের পরীক্ষা-নিরীক্ষার পর ৫ আগস্ট প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ডাক্তারদের মতে, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়; এতে জীবনহানির ঝুঁকি ছাড়াও প্যারালাইসিসের আশঙ্কা রয়েছে। তাই আংশিক অপারেশনের পর বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৩০ দিনের এই চিকিৎসা ছয় সপ্তাহ ধরে চলবে, সপ্তাহে পাঁচ দিন করে। এর পর চার সপ্তাহ পর্যবেক্ষণে থাকবেন তিনি। চিকিৎসা সফল হলে ডাক্তারদের অনুমতি সাপেক্ষে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

দেশবাসীর কাছে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, লন্ডনে চলছে চিকিৎসা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত