চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা নগরীর আফিলগেটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা নগরীর আফিলগেটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা মহানগরীতে প্রকাশ্যে গুলি করে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহানআলী থানা-র আফিলগেট এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আফিলগেট পেট্রোল পাম্পের পাশে অবস্থিত বিসমিল্লাহ মটরস গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন সোহেল। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে খানজাহানআলী থানা পুলিশ-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার হুসাইন মাসুম জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা নগরীর আফিলগেটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

খুলনা মহানগরীতে প্রকাশ্যে গুলি করে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহানআলী থানা-র আফিলগেট এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আফিলগেট পেট্রোল পাম্পের পাশে অবস্থিত বিসমিল্লাহ মটরস গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন সোহেল। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে খানজাহানআলী থানা পুলিশ-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার হুসাইন মাসুম জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত