খুলনায় প্রতারক চক্র সক্রিয়
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র রমজানকে সামনে রেখে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। নানাভাবে, নানা কৌশলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে। অনেক সময় তাদের প্রতারণার শিকার হচ্ছেন খেটে খাওয়া অসহায় মানুষও।
গতকাল রবিবার দুপুরে দৌলতপুর থানাধীন রেলিগেট পোড়াবস্তি সংলগ্ন মহিলা মুদি দোকানি ডলি বেগমের নিকট সেনা সদস্য পরিচয় দিয়ে রেশনের সয়াবিন তেল বিক্রির কথা বলে প্রতারনার মাধ্যমে দুই হাজার দুইশত টাকা হাতিয়ে নেয়। জানাগেছে, মধ্য বয়সি ওই প্রতারকের মুখে দাঁড়ি ছিল। নিজের কাছে রেশনের অনেক সয়াবিন তেল রয়েছে। কম দামে বিক্রি করবে বলে ডলি বেগমের কাছ থেকে টাকা নেয়।
এসময় ডলি বেগম তার পরিচিত ইজিবাইক চালক সোহেলকে দুইশ টাকা ভাড়া দিয়ে প্রতারকের সাথে তেল আনতে পাঠায়। খালিশপুর নতুন রাস্তা এক দোকান দেখিয়ে প্রতারক ইজিবাইক চালককে বলে, এটা আমার দোকান, পিছনে গোডাউন থেকে তেল নিয়ে আসছি এই বলে ইজিবাইক চালককে বসিয়ে রেখে প্রতারক লাপাত্তা হয়। টানা দুই ঘন্টার অধিক সময় বসে থাকার পর অধৈর্য হয়ে ইজিবাইক চালক দোকানি ডলি বেগমকে ফোন করে ঘটনা জানায়। ইতিমধ্যে ডলি বেগম বুঝে গেছে সে প্রতারিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত