চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড
গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ১. কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের সুলতান উদ্দিন শেখের পুত্র মো. সোলাইমান শেখ (৪৪), ২. একই ইউনিয়নের বেরুয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র সোহরাব হোসেন (২৬)। ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় পৃথক দুই মামলায় সোলাইমান শেখ ও সোহরাব হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যাহার মামলা নং- ৪৬/২৬ ও ৪৭/২৬, তারিখ- ২৭/০২/২০২৬ ইং। এ সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে দুটি মামলায় এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ১. কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের সুলতান উদ্দিন শেখের পুত্র মো. সোলাইমান শেখ (৪৪), ২. একই ইউনিয়নের বেরুয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র সোহরাব হোসেন (২৬)। ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় পৃথক দুই মামলায় সোলাইমান শেখ ও সোহরাব হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যাহার মামলা নং- ৪৬/২৬ ও ৪৭/২৬, তারিখ- ২৭/০২/২০২৬ ইং। এ সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে দুটি মামলায় এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত