জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নূর বলেন, “মাইলস্টোন ঘটনার পরবর্তী পরিস্থিতিতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা আশা করি।”
তিনি আরও বলেন, “যদি সচিবালয়ের মতো স্পর্শকাতর ও সুরক্ষিত এলাকায় সরকার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে অন্তর্বর্তী সরকারের পক্ষে দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।”
আওয়ামী লীগের প্রসঙ্গে সাবেক ডাকসু ভিপি নূর বলেন, “আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। একইসঙ্গে, যদি সরকার নিরপেক্ষ আচরণে ব্যর্থ হয়, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহ। আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ অন্যান্য নেতারা।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫