চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

এক দশক পর বিএনপি মহিলা দলের জেলা কমিটি পেল ঢাকা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এক দশক পর বিএনপি মহিলা দলের জেলা কমিটি পেল ঢাকা

দীর্ঘ প্রায় এক দশক পর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট পাঁচ সদস্যের এই কমিটির নাম মঙ্গলবার (১২ আগস্ট) সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন জেলা কমিটি না থাকায় কেন্দ্রীয় কমিটিই সরাসরি ঢাকা জেলার কার্যক্রম পরিচালনা করছিল। সংগঠনকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে জেলা বিএনপির পরামর্শে এই নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন-

  • সভাপতি: শামীমা রহিম (দোহার)

  • জ্যেষ্ঠ সহ-সভাপতি: মিনি আক্তার (সাভার)

  • সাধারণ সম্পাদক: সুলতানা খন্দকার (ধামরাই)

  • জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক: সম্পা আক্তার (দোহার)

  • সাংগঠনিক সম্পাদক: নার্গিস হক (কেরানীগঞ্জ)

নবনির্বাচিত সভাপতি শামীমা রহিম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মহিলা দলকে সুসংগঠিত করবেন। ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাকের পরামর্শে সংগঠনকে গতিশীল করে আগামী নির্বাচনে ‘ধানের শীষ’কে বিজয়ী করতে ভূমিকা রাখবেন বলেও তিনি জানান।

নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে শামীমা রহিম জেলার সব ইউনিটকে সংগঠনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এক দশক পর বিএনপি মহিলা দলের জেলা কমিটি পেল ঢাকা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত