মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

ইরানের হামলায় ভারত মহাসাগরে পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইরানের হামলায় ভারত মহাসাগরে পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ
চলমান ইরান-মার্কিন যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর দাবি করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, সোমবার (৬ এপ্রিল) মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে জাহাজটি পিছু হটে ভারত মহাসাগরের গভীরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘ইউএসএস ত্রিপোলি’ (এলএইচএ-৭) নামক একটি হেলিকপ্টার ক্যারিয়ার ও উভচর হামলাকারী জাহাজকে লক্ষ্য করে তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, হামলার মুখে জাহাজটি তার অবস্থান ত্যাগ করে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে সরে গেছে। তবে এই হামলার সুনির্দিষ্ট সময় বা ভৌগোলিক অবস্থান সম্পর্কে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আগেই নিশ্চিত করেছে, প্রায় ৩৫০০ জন কর্মী এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে ‘ইউএসএস ত্রিপোলি’ গত ২৭ মার্চ মধ্যপ্রাচ্য এসে পৌঁছায়।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইরানের হামলায় ভারত মহাসাগরে পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
চলমান ইরান-মার্কিন যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর দাবি করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, সোমবার (৬ এপ্রিল) মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে জাহাজটি পিছু হটে ভারত মহাসাগরের গভীরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘ইউএসএস ত্রিপোলি’ (এলএইচএ-৭) নামক একটি হেলিকপ্টার ক্যারিয়ার ও উভচর হামলাকারী জাহাজকে লক্ষ্য করে তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, হামলার মুখে জাহাজটি তার অবস্থান ত্যাগ করে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে সরে গেছে। তবে এই হামলার সুনির্দিষ্ট সময় বা ভৌগোলিক অবস্থান সম্পর্কে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আগেই নিশ্চিত করেছে, প্রায় ৩৫০০ জন কর্মী এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে ‘ইউএসএস ত্রিপোলি’ গত ২৭ মার্চ মধ্যপ্রাচ্য এসে পৌঁছায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত