চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

ইরানের জাহাজ আটক করেছে মার্কিন বাহিনী: ট্রাম্প

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইরানের জাহাজ আটক করেছে মার্কিন বাহিনী: ট্রাম্প
ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে এতে হামলা চালানো হয়। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক আছে। ট্রাম্প তার পোস্টে জানান, জাহাজটি প্রায় ৯০০ ফুট লম্বা। এর ওজন একটি বিমানবাহী রণতরীর প্রায় সমান। বিশাল এই কার্গো জাহাজ মার্কিন নৌ অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। তখন ওমান উপসাগরে গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’ এর পথরোধ করে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, জাহাজটিকে থামতে প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু ইরানি নাবিকেরা সেই নির্দেশ মানেননি। এরপর মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিনরুমে হামলা চালায়। এতে সেখানে বড় গর্ত তৈরি হয় এবং জাহাজটি পুরোপুরি থেমে যায়। ট্রাম্প জানান, কার্গো জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক রয়েছে। জাহাজটিতে কী মালামাল আছে, তা তল্লাশি করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, অতীতে নানা বেআইনি কাজে জড়িত থাকার ইতিহাস রয়েছে তুসকার। এ কারণে আগে থেকেই জাহাজটির ওপর মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে। সূত্র: রয়র্টাস

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরানের জাহাজ আটক করেছে মার্কিন বাহিনী: ট্রাম্প

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে এতে হামলা চালানো হয়। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক আছে। ট্রাম্প তার পোস্টে জানান, জাহাজটি প্রায় ৯০০ ফুট লম্বা। এর ওজন একটি বিমানবাহী রণতরীর প্রায় সমান। বিশাল এই কার্গো জাহাজ মার্কিন নৌ অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। তখন ওমান উপসাগরে গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’ এর পথরোধ করে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, জাহাজটিকে থামতে প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু ইরানি নাবিকেরা সেই নির্দেশ মানেননি। এরপর মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিনরুমে হামলা চালায়। এতে সেখানে বড় গর্ত তৈরি হয় এবং জাহাজটি পুরোপুরি থেমে যায়। ট্রাম্প জানান, কার্গো জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের কাছে আটক রয়েছে। জাহাজটিতে কী মালামাল আছে, তা তল্লাশি করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, অতীতে নানা বেআইনি কাজে জড়িত থাকার ইতিহাস রয়েছে তুসকার। এ কারণে আগে থেকেই জাহাজটির ওপর মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে। সূত্র: রয়র্টাস

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত