চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শন
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দুই প্রতিনিধি ক্রিশ্চিয়ানো ও গ্রেগৌরি দুরজ শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও সাংবাদিক কঙ্কন কর্মকার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান। প্রেসক্লাব পরিদর্শনকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণমাধ্যমের ভূমিকা, নির্বাচনী পরিবেশ ও স্থানীয় সাংবাদিকদের কাজের পরিস্থিতি নিয়ে প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ইউরোপীয় প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিকদের তথ্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শন

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দুই প্রতিনিধি ক্রিশ্চিয়ানো ও গ্রেগৌরি দুরজ শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও সাংবাদিক কঙ্কন কর্মকার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান। প্রেসক্লাব পরিদর্শনকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণমাধ্যমের ভূমিকা, নির্বাচনী পরিবেশ ও স্থানীয় সাংবাদিকদের কাজের পরিস্থিতি নিয়ে প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ইউরোপীয় প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিকদের তথ্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত