মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

আইনি লড়াই করবেন তাহেরী

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আইনি লড়াই করবেন তাহেরী
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনের নির্বাচনি ফল নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা অভিযোগ তুলে ধরছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নী জোটের আলোচিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এসময় আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে লড়া আলোচিত এই প্রার্থী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘হবিগঞ্জ ০৪ (চুনারুঘাট-মাধবপুর) ভোট কারচুপি, জালিয়াতি, প্রহসনমূলক নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে না। পুনরায় নির্বাচনের দাবীতে আইনি লড়াই হবে। মামলার উপাদান প্রমাণসহ নথিভূক্ত। ইনশাআল্লাহ।’   ভিডিও বার্তায় তাহেরি আরো অভিযোগ করেন, জালভোট, ভোট কারচুপি জবরদখলের পাশাপাশি মোমবাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। হবিগঞ্জ-৪ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাহেরির অভিযোগ, তার নির্বাচনি আসনে আধিপত্য, দখলদারিত্ব ও পেশিশক্তি ব্যবহার করে ইচ্ছে মতো ফল তৈরি করা হয়েছে। অনেক কেন্দ্রের রেজাল্ট শিটে মোমবাতির এজেন্টদের কোন স্বাক্ষর নেই বলেও জানান তিনি। তাহেরি প্রশ্ন তুলে বলেন, ‘আমার প্রতিপক্ষ যারা আছেন তারা কি বুকে হাত দিয়ে, কোরআন শরীফে হাত দিয়ে বলতে পারবেন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? তারা কি কেন্দ্র দখল করে নাই? এরকম নির্বাচন কি চুনারুঘাট-মাধবপুরবাসী চেয়েছিল?’ সবশেষে তাহেরী জানান, তার দল সব ধরণের কারচুপির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আইনি লড়াই করবেন তাহেরী

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত