তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করা থালাপতি বিজয় নির্বাচনে জয় পাওয়ার পর শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী-কে ধন্যবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে বিজয় লেখেন, “শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য। তামিলনাড়ুর উন্নয়নে আমরা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা কামনা করি।”
এর আগে নির্বাচনী প্রচারণায় মাদুরাইয়ের এক জনসভায় মোদীকে ইঙ্গিত করে কড়া মন্তব্য করেছিলেন বিজয়। সে সময় তিনি বলেন, “জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে”—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
নির্বাচনে জয়ের পর রাহুল গান্ধী ফোন করে অভিনন্দন জানান বিজয়কে। এ জন্য কৃতজ্ঞতা জানিয়ে আরেক পোস্টে তিনি বলেন, “জনকল্যাণে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় যৌথ প্রচেষ্টা প্রয়োজন।”
তামিলনাড়ুর এবারের নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (১১৮) অর্জন করতে পারেনি কোনো দলই। ফলে রাজ্যের রাজনীতিতে নতুন করে সমীকরণ ও জোটের সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে কড়া বক্তব্য দিলেও ফলাফল পরবর্তী পরিস্থিতিতে বিজয়ের এই কূটনৈতিক অবস্থান ভবিষ্যৎ সমঝোতার ইঙ্গিত দিতে পারে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬