বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

প্রথম নির্বাচনেই বাজিমাতের পথে থালাপতি বিজয়, বড় চমক জরিপে

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়। তার প্রতিষ্ঠিত দল তামিলাগা ভেত্তরি কাঝাঘাম (টিভিকে) তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।সংবাদমাধ্যম এনডিটিভি-এর সহযোগী জরিপ সংস্থা ‘এক্সিস মাই ইন্ডিয়া’ জানিয়েছে, টিভিকে ৯৮ থেকে ১২০টি আসনে জয় পেতে পারে। দলটি এবারই প্রথম তামিলনাড়ুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।জরিপ অনুযায়ী, এই ফলাফল সত্যি হলে দক্ষিণ ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বর্তমানে তামিলনাড়ুর ক্ষমতায় রয়েছে ডিএমকে এবং তাদের মিত্ররা। বিজয়ের দলের এমন ফলাফল ক্ষমতাসীনদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।তামিলনাড়ু বিধানসভায় মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে কমপক্ষে ১১৮টি আসনে জয় পেতে হয়। তবে বুথ ফেরত জরিপ অনুযায়ী, টিভিকে এককভাবে সরকার গঠনের অবস্থায় না থাকলেও রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং আগামী ৪ মে ফলাফল প্রকাশ করা হবে।

প্রথম নির্বাচনেই বাজিমাতের পথে থালাপতি বিজয়, বড় চমক জরিপে