মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ

‘আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা’: কুষ্টিয়া-৩ এমপি আমির হামজার অভিযোগ

ছবি: আমরি হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, একটি ‘কুচক্রী মহল’ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

সোমবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক বার্তায় তিনি বলেন, জনগণের দোয়া ও ভালোবাসায় সংসদ সদস্য হওয়ার পর থেকে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে গেলে একটি পক্ষ বারবার বাধা দিচ্ছে। তারা পেছন থেকে টেনে ধরে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

আমির হামজা অভিযোগ করেন, যারা আগে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিল, তার কঠোর অবস্থানের কারণে তারা এখন আগের মতো সুবিধা নিতে পারছে না। ফলে এসব চক্র তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, কুষ্টিয়ার মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কোনো অপচেষ্টার কাছে তিনি পিছু হটবেন না বলেও জানান।

পোস্টের শেষাংশে কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিতভাবে অপকর্মকারীদের প্রতিহত করা সম্ভব।

#আমির_হামজা #কুষ্টিয়া_রাজনীতি #ফেসবুক_বক্তব্য

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা’: কুষ্টিয়া-৩ এমপি আমির হামজার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, একটি ‘কুচক্রী মহল’ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

সোমবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক বার্তায় তিনি বলেন, জনগণের দোয়া ও ভালোবাসায় সংসদ সদস্য হওয়ার পর থেকে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে গেলে একটি পক্ষ বারবার বাধা দিচ্ছে। তারা পেছন থেকে টেনে ধরে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

আমির হামজা অভিযোগ করেন, যারা আগে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিল, তার কঠোর অবস্থানের কারণে তারা এখন আগের মতো সুবিধা নিতে পারছে না। ফলে এসব চক্র তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, কুষ্টিয়ার মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কোনো অপচেষ্টার কাছে তিনি পিছু হটবেন না বলেও জানান।

পোস্টের শেষাংশে কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিতভাবে অপকর্মকারীদের প্রতিহত করা সম্ভব।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত