বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

‘আমাদের নেতা তারেক রহমানের বাইরে কোনো নেতা নেই’- বাণিজ্যমন্ত্রী

শেখ বেলাল::
শেখ বেলাল::
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘আমাদের নেতা তারেক রহমানের বাইরে কোনো নেতা নেই’- বাণিজ্যমন্ত্রী
ছবি: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

‘আমাদের নেতা তারেক রহমানের বাইরে কোনো নেতা নেই, আমরা সবাই দলের কর্মী’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ অভিযোগের প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সামনে যে নেতৃত্ব রয়েছে, তিনি শৃঙ্খলায় বিশ্বাস করেন। বিএনপিও একটি সুশৃঙ্খল দল। কোনো অবস্থাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। নেতার নির্দেশনা অনুযায়ী সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমাদের নেতা তারেক রহমানের বাইরে কোনো নেতা নেই। আমরা সবাই দলের কর্মী।’ দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে দলীয় শৃঙ্খলা ক্ষুণ্ন করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাম্মী আক্তার। সভা পরিচালনা করেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক।

সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাওখাত হাসান জীবন, সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।

সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

‘আমাদের নেতা তারেক রহমানের বাইরে কোনো নেতা নেই’- বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত