শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি উপজেলা শাখার সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. নূরে আলম বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনের ঐক্য সুদৃঢ় রাখা জরুরি। কর্মচারীদের যৌক্তিক দাবি আদায়ে জেলা শাখা সবসময় পাশে থাকবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদুর রহমান।

বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কর্মচারীদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উপজেলা কমিটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আটোয়ারী উপজেলা শাখার আহ্বায়ক মো. খাদিজুল ইসলাম মিন্টু-র সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়।

সভায় উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আগামী দিনে সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মচারীরা।

পরে দিকনির্দেশনামূলক আলোচনা শেষে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

#আটোয়ারী #সরকারিকর্মচারী #সাধারণসভা

চেকপোস্ট

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি উপজেলা শাখার সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. নূরে আলম বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনের ঐক্য সুদৃঢ় রাখা জরুরি। কর্মচারীদের যৌক্তিক দাবি আদায়ে জেলা শাখা সবসময় পাশে থাকবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদুর রহমান।

বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কর্মচারীদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উপজেলা কমিটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আটোয়ারী উপজেলা শাখার আহ্বায়ক মো. খাদিজুল ইসলাম মিন্টু-র সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়।

সভায় উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আগামী দিনে সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মচারীরা।

পরে দিকনির্দেশনামূলক আলোচনা শেষে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত