বুধবার, ১৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আড়াই হাজার টাকা সহায়তা

আগামী জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামেলি কার্ড বিতরন শুরু হবে

এস এম জিলানী। ছবি : চেকপোস্ট

আগামী জুলাই মাস থেকে গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এস এম জিলানী

মঙ্গলবার (২৬ মে) পারকুশলী সিঙ্গারকুল বর্ণি নকড়িচরে নবনির্মিত মিফতা মমতাজ আব্দুল আলী খান ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, তারেক রহমান নির্বাচনের সময় যে ফ্যামেলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় ইতোমধ্যে প্রায় ৫০ হাজার পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে। কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, সমাজ উন্নয়ন ও নতুন প্রজন্মের কল্যাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কে এম বাবর। তিনি বলেন, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগকে এগিয়ে নিতে এই ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীফ রফিকুজ্জামান, এডভোকেট কাজী আবুল খায়ের, শিকদার শহিদুল ইসলাম লেলিন, ফয়জুল করিম, আজিজুর রহমান, রিয়াজ উদ্দিন লিপটন, রাশেদুজ্জামান পলাশ, সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে অতিথিরা ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন অংশ পরিদর্শন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

স্থানীয়দের মতে, মিফতা মমতাজ আব্দুল আলী খান ভবন এলাকার সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

#গোপালগঞ্জ #এসএমজিলানী #ফ্যামেলিকার্ড

চেকপোস্ট

বুধবার, ১৭ জুন ২০২৬

আগামী জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামেলি কার্ড বিতরন শুরু হবে

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

আগামী জুলাই মাস থেকে গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এস এম জিলানী

মঙ্গলবার (২৬ মে) পারকুশলী সিঙ্গারকুল বর্ণি নকড়িচরে নবনির্মিত মিফতা মমতাজ আব্দুল আলী খান ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, তারেক রহমান নির্বাচনের সময় যে ফ্যামেলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় ইতোমধ্যে প্রায় ৫০ হাজার পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে। কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, সমাজ উন্নয়ন ও নতুন প্রজন্মের কল্যাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কে এম বাবর। তিনি বলেন, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগকে এগিয়ে নিতে এই ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীফ রফিকুজ্জামান, এডভোকেট কাজী আবুল খায়ের, শিকদার শহিদুল ইসলাম লেলিন, ফয়জুল করিম, আজিজুর রহমান, রিয়াজ উদ্দিন লিপটন, রাশেদুজ্জামান পলাশ, সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে অতিথিরা ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন অংশ পরিদর্শন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

স্থানীয়দের মতে, মিফতা মমতাজ আব্দুল আলী খান ভবন এলাকার সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত