মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

হিংসা নয়, আইনি পথে চলার আহ্বান

১০০ বছর ক্ষমতায় থাকবে বিজেপি নন্দীগ্রামে শুভেন্দুর বড় ঘোষণা

শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে টানা তৃতীয়বার জিতে বড় বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ২০১৬, ২০২১-এর পর ২০২৬ সালেও জয় ধরে রেখে তিনি বলেন, নন্দীগ্রামের ঋণ আমি শোধ করব। ভারতীয় জনতা পার্টি ১০০ বছর ক্ষমতায় থাকবে।

বুধবার ৬ মে সকালে নন্দীগ্রামে জয় উদযাপনে অংশ নেন তিনি। সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই হিংসা পরিহারের বার্তা দিয়ে বলেন, ‘কেউ আইন হাতে তুলে নেবেন না, সবকিছু আইনি পথে হবে।’

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই গুরুত্বপূর্ণ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু এবং দুটিতেই জয় পান। ফল ঘোষণার পর ভবানীপুরে বিজয় উদযাপনের পরদিন নিজ এলাকা নন্দীগ্রামে গিয়ে পূজা দেন এবং হাজারো সমর্থকের শুভেচ্ছা গ্রহণ করেন।

স্থানীয়দের একাংশ তাকে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও, দুই আসনে জয় পাওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হবে তাকে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, দল যে সিদ্ধান্ত নেবে সেটিই মানবেন তিনি।

এদিন তিনি নন্দীগ্রামের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, নন্দীগ্রামের মানুষ বারবার আমার ওপর ভরসা করেছেন, আমি সেই ঋণ শোধ করব।

Image

#বিজেপি #শুভেন্দু_অধিকারী #নন্দীগ্রাম

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১০০ বছর ক্ষমতায় থাকবে বিজেপি নন্দীগ্রামে শুভেন্দুর বড় ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে টানা তৃতীয়বার জিতে বড় বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ২০১৬, ২০২১-এর পর ২০২৬ সালেও জয় ধরে রেখে তিনি বলেন, নন্দীগ্রামের ঋণ আমি শোধ করব। ভারতীয় জনতা পার্টি ১০০ বছর ক্ষমতায় থাকবে।

বুধবার ৬ মে সকালে নন্দীগ্রামে জয় উদযাপনে অংশ নেন তিনি। সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই হিংসা পরিহারের বার্তা দিয়ে বলেন, ‘কেউ আইন হাতে তুলে নেবেন না, সবকিছু আইনি পথে হবে।’

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই গুরুত্বপূর্ণ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু এবং দুটিতেই জয় পান। ফল ঘোষণার পর ভবানীপুরে বিজয় উদযাপনের পরদিন নিজ এলাকা নন্দীগ্রামে গিয়ে পূজা দেন এবং হাজারো সমর্থকের শুভেচ্ছা গ্রহণ করেন।

স্থানীয়দের একাংশ তাকে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও, দুই আসনে জয় পাওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হবে তাকে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, দল যে সিদ্ধান্ত নেবে সেটিই মানবেন তিনি।

এদিন তিনি নন্দীগ্রামের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, নন্দীগ্রামের মানুষ বারবার আমার ওপর ভরসা করেছেন, আমি সেই ঋণ শোধ করব।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত