শুক্রবার, ১৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শুরু

হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ উদ্বোধন করলেন এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় এফএইচ অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শবনম আকতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, মোট ৩ হাজার ২৮৬ জন নিবন্ধিত শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

#প্রাথমিক_বিদ্যালয় #চাঁপাইনবাবগঞ্জ #শিক্ষা_উপকরণ

চেকপোস্ট

শুক্রবার, ১৫ মে ২০২৬

হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ উদ্বোধন করলেন এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় এফএইচ অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শবনম আকতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, মোট ৩ হাজার ২৮৬ জন নিবন্ধিত শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত