জাতীয় সংসদে হিজাব নিয়ে দেওয়া একটি বক্তব্যে কটূক্তির অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বটতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংসদে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, হিজাব নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি আরও অভিযোগ করেন, সংসদে কিছু বক্তব্য ইসলামবিদ্বেষ ছড়াচ্ছে।
মানববন্ধনে নারী শিক্ষার্থী তানজিম রহমান বলেন, হিজাব তাদের আত্মমর্যাদার প্রতীক এবং এটি নিয়ে কটূক্তি গ্রহণযোগ্য নয়। তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬