মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

জাতিসংঘে রুশ রাষ্ট্রদূতের বক্তব্য

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের অধিকার আছে: রাশিয়া

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন ভ্যাসিলি নেবেনজিয়া

জাতিসংঘে দেওয়া বক্তব্যে রাশিয়া-র এই প্রতিনিধি বলেন, যুদ্ধকালীন বা নিরাপত্তাজনিত পরিস্থিতিতে উপকূলীয় দেশগুলো নিজেদের জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়।

তিনি দাবি করেন, ইরানকে একতরফাভাবে দায়ী করার চেষ্টা করা হচ্ছে, যেন দেশটি প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর আক্রমণ চালিয়েছে। বাস্তবে পরিস্থিতি ভিন্ন এবং নিরাপত্তার প্রয়োজনে নেওয়া পদক্ষেপকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে নেবেনজিয়া বলেন, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও নিজেদের অবস্থানকে বৈধ দেখানোর চেষ্টা করছে। কৃষ্ণসাগরে রুশ বাণিজ্যিক জাহাজে হামলার প্রসঙ্গ টেনে তিনি ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের আড়ালে পশ্চিমা দেশগুলো তাদের বেআইনি কর্মকাণ্ড ঢাকার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি ঘিরে এ ধরনের বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

#ইরান_যুক্তরাষ্ট্র #হরমুজপ্রণালি #রাশিয়া

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের অধিকার আছে: রাশিয়া

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন ভ্যাসিলি নেবেনজিয়া

জাতিসংঘে দেওয়া বক্তব্যে রাশিয়া-র এই প্রতিনিধি বলেন, যুদ্ধকালীন বা নিরাপত্তাজনিত পরিস্থিতিতে উপকূলীয় দেশগুলো নিজেদের জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়।

তিনি দাবি করেন, ইরানকে একতরফাভাবে দায়ী করার চেষ্টা করা হচ্ছে, যেন দেশটি প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর আক্রমণ চালিয়েছে। বাস্তবে পরিস্থিতি ভিন্ন এবং নিরাপত্তার প্রয়োজনে নেওয়া পদক্ষেপকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে নেবেনজিয়া বলেন, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও নিজেদের অবস্থানকে বৈধ দেখানোর চেষ্টা করছে। কৃষ্ণসাগরে রুশ বাণিজ্যিক জাহাজে হামলার প্রসঙ্গ টেনে তিনি ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের আড়ালে পশ্চিমা দেশগুলো তাদের বেআইনি কর্মকাণ্ড ঢাকার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি ঘিরে এ ধরনের বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত