সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংঘর্ষে চলে ইটপাটকেল নিক্ষেপ

হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জের বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল বাজারের বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে বিরোধপূর্ণ স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের চালকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে বাহুবল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, সিএনজি ও টমটম স্ট্যান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

#হবিগঞ্জ #বাহুবল #সিএনজিটমটমসংঘর্ষ

চেকপোস্ট

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল বাজারের বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে বিরোধপূর্ণ স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের চালকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে বাহুবল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, সিএনজি ও টমটম স্ট্যান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত