বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপন সংবাদের ভিত্তিতে মাদক জব্দ

হবিগঞ্জের মাধবপুরে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন ২০২৬) ভোর ৩টা ৪০ মিনিটে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল মাধবপুর থানার ১নং ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরষপুর–ধর্মঘরগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুই যুবকের কাছ থেকে প্যাকেট করা অবস্থায় ৭২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হরষপুর গ্রামের আজগর আলীর ছেলে রাসেল মিয়া (২০) এবং মৃত নাগর আলীর ছেলে মো. লিটন মিয়া (২২)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ি জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

#বাংলাদেশ_পুলিশ_ #মাদকবিরোধী_অভিযান #হবিগঞ্জ #মাধবপুর #গাঁজা_আটক

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন ২০২৬) ভোর ৩টা ৪০ মিনিটে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল মাধবপুর থানার ১নং ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরষপুর–ধর্মঘরগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুই যুবকের কাছ থেকে প্যাকেট করা অবস্থায় ৭২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হরষপুর গ্রামের আজগর আলীর ছেলে রাসেল মিয়া (২০) এবং মৃত নাগর আলীর ছেলে মো. লিটন মিয়া (২২)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ি জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত