মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

কুর্মিটোলা হাসপাতালে নতুন সেবা কার্যক্রম উদ্বোধন

স্বাস্থ্য খাত দীর্ঘদিন অবহেলিত, উন্নয়নের প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। তবে বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

মঙ্গলবার ৫ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজ ও সমানভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির মানুষরা শহরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেকেই এখনো প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভরশীল, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সরকারি হাসপাতালগুলো বর্তমানে চাপের মধ্যে থাকলেও সেবার মান উন্নয়নে কাজ চলছে।

স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ জনগণকে বহন করতে হয় উল্লেখ করে তিনি বলেন, এর ফলে অনেক পরিবার চিকিৎসা ব্যয়ের কারণে দারিদ্র্যের ঝুঁকিতে পড়ে।

অনুষ্ঠানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নতুন প্যাথলজি ইউনিট, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও ৫০ শয্যা আইসিইউ উদ্বোধন করেন। পরে তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।

#স্বাস্থ্যখাত #কুর্মিটোলাহাসপাতাল #ডা_জুবাইদারহমান

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

স্বাস্থ্য খাত দীর্ঘদিন অবহেলিত, উন্নয়নের প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। তবে বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

মঙ্গলবার ৫ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজ ও সমানভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির মানুষরা শহরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেকেই এখনো প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভরশীল, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সরকারি হাসপাতালগুলো বর্তমানে চাপের মধ্যে থাকলেও সেবার মান উন্নয়নে কাজ চলছে।

স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ জনগণকে বহন করতে হয় উল্লেখ করে তিনি বলেন, এর ফলে অনেক পরিবার চিকিৎসা ব্যয়ের কারণে দারিদ্র্যের ঝুঁকিতে পড়ে।

অনুষ্ঠানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নতুন প্যাথলজি ইউনিট, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও ৫০ শয্যা আইসিইউ উদ্বোধন করেন। পরে তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত