মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

সাংবাদিকদের প্রশ্নে এনসিপি আহ্বায়কের মন্তব্য

স্থানীয় নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিলেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনের পরিবেশ ঘনিয়ে এলে সিদ্ধান্ত হবে এককভাবে নির্বাচন হবে, নাকি জোটগতভাবে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচনী জোটে রয়েছি। স্থানীয় বা সিটি কর্পোরেশন নির্বাচনে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির গড়িমসি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপি সংবিধান সংস্কারের জন্য গণভোটের বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান দিচ্ছে না। সংসদে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিরোধী দলের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে গেছে। তবুও আন্তর্জাতিক যুদ্ধ, জ্বালানি সংকট ও হামের প্রাদুর্ভাবের মতো পরিস্থিতিতে তারা রাজপথের আন্দোলনের পরিবর্তে সংসদীয় সমাধানকে গুরুত্ব দিচ্ছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সফরে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

#এনসিপি #স্থানীয়নির্বাচন #নাহিদইসলাম

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

স্থানীয় নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিলেন নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনের পরিবেশ ঘনিয়ে এলে সিদ্ধান্ত হবে এককভাবে নির্বাচন হবে, নাকি জোটগতভাবে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচনী জোটে রয়েছি। স্থানীয় বা সিটি কর্পোরেশন নির্বাচনে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির গড়িমসি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপি সংবিধান সংস্কারের জন্য গণভোটের বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান দিচ্ছে না। সংসদে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিরোধী দলের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে গেছে। তবুও আন্তর্জাতিক যুদ্ধ, জ্বালানি সংকট ও হামের প্রাদুর্ভাবের মতো পরিস্থিতিতে তারা রাজপথের আন্দোলনের পরিবর্তে সংসদীয় সমাধানকে গুরুত্ব দিচ্ছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সফরে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত