বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

ইসলাম

এ পর্যন্ত ১০ জন হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজারের বেশি হজযাত্রী

মক্কার কাবাঘর তাওয়াফ করছেন হাজিরা। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৪৭ হাজার ৫৪ জন হজযাত্রী। তারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মোট ১২০টি ফ্লাইটে সৌদি আরবে যান।

বুধবার ৬ মে ঢাকা হজ অফিস-এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ১০ জন, সৌদি এয়ারলাইনস-এর ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৯৫৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ১০ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা ও মদিনায়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরপর ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন।

#হজ২০২৬ #বাংলাদেশ_হজযাত্রী #মক্কা_মদিনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজারের বেশি হজযাত্রী

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৪৭ হাজার ৫৪ জন হজযাত্রী। তারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মোট ১২০টি ফ্লাইটে সৌদি আরবে যান।

বুধবার ৬ মে ঢাকা হজ অফিস-এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ১০ জন, সৌদি এয়ারলাইনস-এর ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৯৫৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ১০ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা ও মদিনায়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরপর ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত