বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

আবহাওয়ার ওপর নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত

সৌদিতে কোরবানির ঈদ ২৭ মে? সম্ভাব্য তারিখ প্রকাশ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে এ নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে পাকিস্তানের চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান। বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী, আগামী ২৭ মে সৌদি আরব ও পাকিস্তানে একযোগে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, ১৭ মে সূর্যাস্তের পর করাচি, পেশোয়ারসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়।

গবেষণা অনুযায়ী, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকায় সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে ১৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস এবং ২৭ মে পালিত হবে ঈদুল আজহা।

তবে আবহাওয়া অনুকূলে না থাকলে চাঁদ দেখা নাও যেতে পারে। তখন জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হয়ে ১৯ মে থেকে জিলহজ শুরু হবে এবং ঈদ একদিন পিছিয়ে ২৮ মে হতে পারে।

এদিকে সৌদি আরবের সরকারি উম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ীও ২৭ মে ঈদুল আজহা পালনের সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। এর আগের দিন অনুষ্ঠিত হবে হজ।

#ঈদুলআজহা #চাঁদদেখা #সৌদিআরব

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সৌদিতে কোরবানির ঈদ ২৭ মে? সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে এ নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে পাকিস্তানের চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান। বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী, আগামী ২৭ মে সৌদি আরব ও পাকিস্তানে একযোগে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, ১৭ মে সূর্যাস্তের পর করাচি, পেশোয়ারসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়।

গবেষণা অনুযায়ী, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকায় সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে ১৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস এবং ২৭ মে পালিত হবে ঈদুল আজহা।

তবে আবহাওয়া অনুকূলে না থাকলে চাঁদ দেখা নাও যেতে পারে। তখন জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হয়ে ১৯ মে থেকে জিলহজ শুরু হবে এবং ঈদ একদিন পিছিয়ে ২৮ মে হতে পারে।

এদিকে সৌদি আরবের সরকারি উম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ীও ২৭ মে ঈদুল আজহা পালনের সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। এর আগের দিন অনুষ্ঠিত হবে হজ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত