বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার পরিকল্পনা সক্রিয়: বিমানমন্ত্রী

ছবি : চেকপোস্ট

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

বুধবার ২০ মে সকালে সৈয়দপুর বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।

মন্ত্রী বলেন, বগুড়ার আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পও প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ। তবে যাত্রীসেবার মান, জনগণের চাহিদা ও দেশের স্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ঠিক করা হবে। যেখানে যাত্রী চলাচল ও প্রয়োজন বেশি, সেখানেই আগে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বগুড়ার পর সৈয়দপুর বিমানবন্দারের গুরুত্ব বেশি। এ কারণেই সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি বাস্তবায়ন হবে। তবে সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়।

সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণের জন্য অধিগ্রহণের তালিকাভুক্ত জমির মালিকদের দুর্ভোগের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, জমির মালিকরা বর্তমানে জমি বিক্রি বা স্থাপনা নির্মাণ করতে না পারায় সমস্যায় রয়েছেন। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে সকাল সাড়ে ৯টায় মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সড়কপথে ঠাকুরগাঁও-এর উদ্দেশ্যে রওনা দেন।

#সৈয়দপুর_বিমানবন্দর #আন্তর্জাতিক_বিমানবন্দর #বিমানমন্ত্রী

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার পরিকল্পনা সক্রিয়: বিমানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

বুধবার ২০ মে সকালে সৈয়দপুর বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।

মন্ত্রী বলেন, বগুড়ার আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পও প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ। তবে যাত্রীসেবার মান, জনগণের চাহিদা ও দেশের স্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ঠিক করা হবে। যেখানে যাত্রী চলাচল ও প্রয়োজন বেশি, সেখানেই আগে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বগুড়ার পর সৈয়দপুর বিমানবন্দারের গুরুত্ব বেশি। এ কারণেই সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি বাস্তবায়ন হবে। তবে সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়।

সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণের জন্য অধিগ্রহণের তালিকাভুক্ত জমির মালিকদের দুর্ভোগের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, জমির মালিকরা বর্তমানে জমি বিক্রি বা স্থাপনা নির্মাণ করতে না পারায় সমস্যায় রয়েছেন। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে সকাল সাড়ে ৯টায় মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সড়কপথে ঠাকুরগাঁও-এর উদ্দেশ্যে রওনা দেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত