নীলফামারীর সৈয়দপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য বিলকিস ইসলাম দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচির মধ্যে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও স্বাস্থ্যসেবা উপকরণ বিতরণ।
রোববার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফাস্ট এইড বক্স, ফুটবল এবং ১০টি প্রতিষ্ঠানে মিনি বার পোস্ট তুলে দেন তিনি। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন এবং উপজেলা প্রকৌশলী এম. এম. আলী রেজা রাজু উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন বিলকিস ইসলাম। এরপর সৈয়দপুর শহরের গোলাহাট বাজার এলাকার মাংসপট্টি সংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়জন দোকানদারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং খাদ্যসামগ্রী প্রদান করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয় কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (১৮ জুলাই) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উপজেলা ও ইউনিয়ন কমিটির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিলকিস ইসলাম। সভায় আগামী স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে দলীয় প্রার্থী বাছাই নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬