সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিএনপি নেতাদের শুভেচ্ছা

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক রাকিবকে সংবর্ধনা

ছবি: চেকপোস্ট

সৈয়দপুরের কৃতি সন্তান ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান রাকিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক (এনজিও ব্যুরো) হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল।

রোববার (৩১ মে) রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি।

বক্তারা রাকিবুল হাসান রাকিবের রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের কথা তুলে ধরে তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দেশ ও জনগণের কল্যাণে নতুন দায়িত্বে রাকিবের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান রাকিবকে অভিনন্দন জানিয়ে দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে দলীয় কার্যালয়ে পৌঁছালে মো. রাকিবুল হাসান রাকিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বিএনপি, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

#সৈয়দপুর #রাকিবুল_হাসান_রাকিব #ছাত্রদল_সংবর্ধনা

চেকপোস্ট

সোমবার, ০১ জুন ২০২৬

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক রাকিবকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সৈয়দপুরের কৃতি সন্তান ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান রাকিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক (এনজিও ব্যুরো) হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল।

রোববার (৩১ মে) রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি।

বক্তারা রাকিবুল হাসান রাকিবের রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের কথা তুলে ধরে তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দেশ ও জনগণের কল্যাণে নতুন দায়িত্বে রাকিবের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান রাকিবকে অভিনন্দন জানিয়ে দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে দলীয় কার্যালয়ে পৌঁছালে মো. রাকিবুল হাসান রাকিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বিএনপি, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত