নারীদের স্বাস্থ্যসচেতনতা, আত্মবিশ্বাস ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রা শুরু করেছে নারী উদ্যোক্তা মিথিলা সরকারের লেডিস জিম সেন্টার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শহরের মৌলভীবাজার রোডে চন্দ্রনাথ স্কুলের পেছনে ইসলাম ব্রাদার্স বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্যোক্তা মিথিলা সরকার দীর্ঘদিন ধরে পোশাকের ব্যবসা ও বিউটি পার্লারসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। এবার নারীদের জন্য পৃথক জিম সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে তার উদ্যোগের পরিধি আরও বিস্তৃত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে মিথিলা সরকার বলেন, জিম ও নিয়মিত শরীরচর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। শ্রীমঙ্গলের মানুষের সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে আরও নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান তিনি।
তিনি বলেন, একজন নারী যখন নিজের পায়ে দাঁড়াতে পারেন, তখন তার আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তন আসে। নারীদের জন্য নতুন সুযোগ তৈরি করাই তার উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, সনাক শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি কাজী আসমা, দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোছা. রহিমা বেগম এবং সনাক শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য রীনা মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অতিথিরা মিথিলা সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নারীদের জন্য নিরাপদ ও আলাদা পরিবেশে শরীরচর্চার সুযোগ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
নিজের ব্যবসার পাশাপাশি অন্য নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির যে প্রত্যয় মিথিলা সরকার ব্যক্ত করেছেন, সেটিকে তার উদ্যোক্তা জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মিথিলা সরকারের এই উদ্যোগ শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬