রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সড়ক সংস্কারের পরিকল্পনা

সৈয়দপুরে নিসচা'র উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিসচা সৈয়দপুর উপজেলা শাখার সহসভাপতি প্রকৌশলী (অব.) আজিজুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল ইকবাল ফারুকী।

সভায় বক্তব্য দেন সহসভাপতি অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সহসাধারণ সম্পাদক শিরীনা আক্তার, প্রচার সম্পাদক শরিফ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক শাহজাহান আলী ও সাংবাদিক মেহেরুন নেসাসহ অন্যরা।

সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, চালকদের সম্মাননা, সড়ক সাইন স্থাপন ও রাস্তা সংস্কারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ এবং জাহানারা কাঞ্চনের জন্য দোয়া মাহফিল আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবস্থার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Image

#সৈয়দপুর #নিরাপদসড়কদিবস #নিসচা

চেকপোস্ট

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে নিসচা'র উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিসচা সৈয়দপুর উপজেলা শাখার সহসভাপতি প্রকৌশলী (অব.) আজিজুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল ইকবাল ফারুকী।

সভায় বক্তব্য দেন সহসভাপতি অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সহসাধারণ সম্পাদক শিরীনা আক্তার, প্রচার সম্পাদক শরিফ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক শাহজাহান আলী ও সাংবাদিক মেহেরুন নেসাসহ অন্যরা।

সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, চালকদের সম্মাননা, সড়ক সাইন স্থাপন ও রাস্তা সংস্কারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ এবং জাহানারা কাঞ্চনের জন্য দোয়া মাহফিল আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবস্থার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত