বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিমানবন্দর সড়কে অভিযান

সৈয়দপুরে দেহ ব্যবসার অভিযোগে জনতার হাতে আটক ৩ জন

ছবি: চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ে নিচু কলোনী এলাকা থেকে দেহ ব্যবসার অভিযোগে ২ নারীসহ ৩ জনকে আটক করেছে স্থানীয়রা।

আটক ব্যক্তিরা হলেন আবু সাঈদ (৫০), মোছা. মাজেদা বেগম শেলী (৪৫) এবং মোছা. মনি আক্তার (২১)। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, আবু সাঈদ দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দেহ ব্যবসা পরিচালনা করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয়ভাবে একাধিকবার সতর্ক করা হলেও তা উপেক্ষা করেন।

এলাকাবাসীর দাবি, মঙ্গলবার রাতে এক নারী ও কয়েকজন পুরুষ বাসায় প্রবেশ করলে তারা সন্দেহ করে সেখানে প্রবেশ করেন এবং অসামাজিক কাজের অভিযোগে তাদের হাতেনাতে আটক করেন। এ সময় কিছু পুরুষ পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ এসে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই ধরনের ঘটনায় সংশ্লিষ্ট একজন নারী আইনগত ঝামেলায় জড়িয়ে এলাকা থেকে পালিয়ে যান এবং পরে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

#নীলফামারী #আইনশৃঙ্খলা #সৈয়দপুর

চেকপোস্ট

বুধবার, ১৩ মে ২০২৬

সৈয়দপুরে দেহ ব্যবসার অভিযোগে জনতার হাতে আটক ৩ জন

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ে নিচু কলোনী এলাকা থেকে দেহ ব্যবসার অভিযোগে ২ নারীসহ ৩ জনকে আটক করেছে স্থানীয়রা।

আটক ব্যক্তিরা হলেন আবু সাঈদ (৫০), মোছা. মাজেদা বেগম শেলী (৪৫) এবং মোছা. মনি আক্তার (২১)। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, আবু সাঈদ দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দেহ ব্যবসা পরিচালনা করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয়ভাবে একাধিকবার সতর্ক করা হলেও তা উপেক্ষা করেন।

এলাকাবাসীর দাবি, মঙ্গলবার রাতে এক নারী ও কয়েকজন পুরুষ বাসায় প্রবেশ করলে তারা সন্দেহ করে সেখানে প্রবেশ করেন এবং অসামাজিক কাজের অভিযোগে তাদের হাতেনাতে আটক করেন। এ সময় কিছু পুরুষ পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ এসে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই ধরনের ঘটনায় সংশ্লিষ্ট একজন নারী আইনগত ঝামেলায় জড়িয়ে এলাকা থেকে পালিয়ে যান এবং পরে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত