বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা

সুনামগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি: চেকপোস্ট

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বুধবার (১৩ মে) বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোর ক্রীড়াবিদদের অংশগ্রহণে পুরো স্টেডিয়াম জুড়ে সৃষ্টি হয় আনন্দমুখর পরিবেশ। একই সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যেই এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী এবং পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#সুনামগঞ্জ #নতুনকুঁড়িস্পোর্টস #ক্রীড়াউৎসব

চেকপোস্ট

বুধবার, ১৩ মে ২০২৬

সুনামগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বুধবার (১৩ মে) বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোর ক্রীড়াবিদদের অংশগ্রহণে পুরো স্টেডিয়াম জুড়ে সৃষ্টি হয় আনন্দমুখর পরিবেশ। একই সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যেই এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী এবং পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত