হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় সুতাং নদীতে সাদেক যুবক নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বামৈ ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার দুই ছেলে ফরাশ মিয়া ও সাদেক মিয়া জমির ধান আনতে সুতাং নদীর কাছাকাছি গেলে হঠাৎ ঝড় শুরু হয়।
ঝড় ও বজ্রপাতের সময় নৌকা চালিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শব্দে সাদেক মিয়া নৌকা থেকে নদীতে পড়ে যান বলে জানা গেছে। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
উত্তম কুমার বর্ধন জানান, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।
অন্যদিকে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬