শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিরাপদ সড়ক গড়তে সবার প্রতি আহ্বান

সৈয়দপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বার্তা, সৈয়দপুরে নিসচার কর্মসূচি। ছবি : চেকপোস্ট

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘নিরাপদ সড়ক চাই, সড়ক দুর্ঘটনা রোধে সবাই সচেতন হই’ স্লোগানে সকালে সৈয়দপুরের জিআরপি মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় নিসচা সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল ইকবাল ফারুকীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ট্রাফিক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক গড়ে তোলা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে চালক, যাত্রী ও পথচারীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি ও সবার সম্মিলিত উদ্যোগ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Image

#নিসচা #সৈয়দপুর #নিরাপদসড়কদিবস

চেকপোস্ট

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘নিরাপদ সড়ক চাই, সড়ক দুর্ঘটনা রোধে সবাই সচেতন হই’ স্লোগানে সকালে সৈয়দপুরের জিআরপি মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় নিসচা সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল ইকবাল ফারুকীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ট্রাফিক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক গড়ে তোলা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে চালক, যাত্রী ও পথচারীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি ও সবার সম্মিলিত উদ্যোগ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত