বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।‘নিরাপদ সড়ক চাই, সড়ক দুর্ঘটনা রোধে সবাই সচেতন হই’ স্লোগানে সকালে সৈয়দপুরের জিআরপি মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় নিসচা সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল ইকবাল ফারুকীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ট্রাফিক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক গড়ে তোলা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে চালক, যাত্রী ও পথচারীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।আয়োজকরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি ও সবার সম্মিলিত উদ্যোগ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সৈয়দপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত