মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ৪৩ বোতল ভারতীয় বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বেড়েরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, একটি বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাত ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি বেড়েরগাঁও গ্রামের মো. জালাল উদ্দীনের ছেলে মো. এরশাদ আলী (৪২)।

দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, জিজ্ঞাসাবাদে এরশাদ আলী তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে ঘরের খাটিয়ার নিচে রাখা দুটি কালো পলিথিন থেকে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন তিনি।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

#সুনামগঞ্জ #র‍্যাব৯ #বিদেশি_মদ_উদ্ধার

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ৪৩ বোতল ভারতীয় বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বেড়েরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, একটি বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাত ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি বেড়েরগাঁও গ্রামের মো. জালাল উদ্দীনের ছেলে মো. এরশাদ আলী (৪২)।

দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, জিজ্ঞাসাবাদে এরশাদ আলী তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে ঘরের খাটিয়ার নিচে রাখা দুটি কালো পলিথিন থেকে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন তিনি।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত