শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততার আহ্বান

সিকন্দরপুরে ‘ওয়ান স্টার এফসি’ ক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিমপাড়ায় ওয়ান স্টার এফসি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ছাতকের রহমতবাগে অবস্থিত ইনডোরে উৎসবমুখর পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়া ডিগ্রী কলেজের প্রফেসর আরশ আলী এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকিল উদ্দিন।

এছাড়া ক্লাবের উপদেষ্টা, আহ্বায়ক কমিটি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেক কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ান স্টার এফসি ক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ক্লাবটির সার্বিক সফলতা কামনা করেন।

#ছাতক #খেলাধুলাউন্নয়ন #ওয়ান_স্টার_এফসি

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

সিকন্দরপুরে ‘ওয়ান স্টার এফসি’ ক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিমপাড়ায় ওয়ান স্টার এফসি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ছাতকের রহমতবাগে অবস্থিত ইনডোরে উৎসবমুখর পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়া ডিগ্রী কলেজের প্রফেসর আরশ আলী এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকিল উদ্দিন।

এছাড়া ক্লাবের উপদেষ্টা, আহ্বায়ক কমিটি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেক কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ান স্টার এফসি ক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ক্লাবটির সার্বিক সফলতা কামনা করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত